আমি কেন ফেসবুকে পোস্ট করি না তার কারণ কি?



 হঠাৎ কারো সাথে পরিচিত হওয়ার পর সে আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চাই যখন আমি একাউন্ট নাম বলার পর তখন সে ফেসবুকে ঢুকে দেখে যে এই আইডিতে আমার কোন ফ্রেন্ড নেই তখন সে আমাকে জিজ্ঞেস করে তোমার একাউন্ট কি এটা ফেক? তোমার রিয়েল আইডি কোনটা! তখন আমি বলি হ্যাঁ এটাই আমার রিয়েল এবং ব্যক্তিগত পার্সোনাল আইডি।

তখন তারা জানতে চাই যে আমার আইডিতে ফ্রেন্ড নাই কেন এবং আমি পোস্ট করি না কেন আমার উত্তর একটাই নিচে তা সুন্দর করে লিখে দিলাম।

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তখন আমি ফেসবুকে খুবই একটিভ ফেসবুকে ফটো আপলোড স্ট্যাটাস দিতাম প্রতিদিন। 

তবে সবচেয়ে বেশি ২০১৯ এবং ২০ সালে আমি খুবই জনপ্রিয় ছিলাম আমার অনেকগুলো ফেসবুক আইডি ছিল ফেসবুক গ্রুপ ছিল ফেসবুক পেজ ছিল তখন আমি খুবই জনপ্রিয় ছিলাম। 

আজকে আমি আমার ফেসবুকে না থাকার গল্প শেয়ার করব কেন আমি সেই হঠাৎ ২০২০ সালের পর থেকে ফেসবুকে আগের মতন কোন পোস্ট করি না। 

ওকে আমি শুরু করলাম আমার লেখা....

২০১৯ এবং ২০২০ সালে আমি খুবই জনপ্রিয় ছিলাম ফেসবুকে আমার অনেকগুলো ফেসবুক একাউন্ট ছিল সর্বমোট 22 থেকে 25 টি একাউন্ট ছিল এখন প্রশ্ন হচ্ছে আমি এতগুলো একাউন্ট দিয়ে কি করতাম আসলে এতগুলো অ্যাকাউন্ট কাজে লাগে তার কারণ হচ্ছে অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট গায়েব করে দেওয়া এবং একটা ফেসবুক পেজ এবং গ্রুপ ১০ থেকে ২০ দিনের মধ্যে ভাইরাল করে দেওয়া। 



এখন যে কথাগুলা বলতেছি এগুলা ২০২০ সাল এবং 19 সালের কথা তখন আমার ফেসবুকে গ্রুপ ছিল অনেক। আমি বিক্রিও করছি ফেসবুক গ্রুপ, পেইজ ছিল নিজের পার্সোনাল সেটা ডিলিট করে দিয়েছি। ২০২০ সালে করোনার পর ফেসবুকে এই ধরনের জনপ্রিয়তা বা করোনার মধ্যবর্তী সময়ের আগে ফেসবুকের এই জনপ্রিয়তার জন্য মুহূর্তের হঠাৎ একের পর এক Restricts খেতে থাকি। আবার ফেসবুক গ্রুপ ফেসবুক পেইজ এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেটার প্রত্যেকটা পোস্টে রিয়েক্ট করতো 600 থেকে 700 যেখানে আমি নিজেও কাউকে বলি নাই যে আমাকে রিয়েক্ট করো তারপরও তারা আমার ফ্যান হিসেবে রিয়েক্ট করতো স্টোরিতে ভিউ হতো ৯০০-১৪০০ ঠিক এমন। 2020 সালের পর থেকে আমি সবকিছু হারিয়ে ফেলি হঠাৎ খেতে হয় Restrictions.

এরপর থেকে আমার মন ফেসবুক থেকে ধীরে ধীরে উঠে যাওয়া শুরু করে ২০২০ সাল শেষ হওয়ার পর ২০২১ সালে অনার্সে ভর্তি হই অনার্সে ভর্তি হওয়ার আগে অতএব 2020 সালে আমি ফেসবুক থেকে একেবারে সরে যাই যেখানে আমি কখনো ফেসবুকে পোস্ট করব না স্ট্যাটাস দেব না ইত্যাদি।

আমি জানিনা আমার কেন এগুলো এখন একটুও ভালো লাগে না ফেসবুকে পোস্ট করতে ভালো লাগে না অন্যান্য মানুষ ফেসবুকে পোস্ট করে Reacts পাওয়ার জন্য কিন্তু আমি এগুলা কিছুই পছন্দ করি না।

• আমি দীর্ঘ ছয় বছর ধরে ফেসবুকে কোনো কিছু পোস্ট করি না।
• এই সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া নয়।
• সময়ের সাথে সাথে আমার আগ্রহ কমে গেছে।
• আগে হয়তো কিছুটা ইচ্ছা ছিল।
• এখন আর সেই অনুভূতি নেই।
• ফেসবুকে নিজের জীবন শেয়ার করতে ভালো লাগে না।
• আমি ব্যক্তিগত বিষয় গোপন রাখতে পছন্দ করি।
• আমি একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
• সোশ্যাল মিডিয়ার ভিড় আমার ভালো লাগে না।
• তাই নিজেকে দূরে রাখি।
• তবে পুরোপুরি ফেসবুক ছেড়ে দেইনি।
• আমি প্রতিদিন ফেসবুক ব্যবহার করি।
• কিছু সময় সেখানে কাটাই।
• টাইমলাইন দেখি।
• অন্যদের পোস্ট দেখি।
• বিভিন্ন ভিডিও দেখি।
• এগুলো আমার কাছে বিনোদন।
• এতে সময় কাটে।
• মনের ক্লান্তি কিছুটা কমে।
• আমি মেসেঞ্জারেও কথা বলি।
• কিছু প্রয়োজনীয় যোগাযোগ করি।
• আমি অযথা চ্যাট করি না।
• ফেসবুকে নিজেকে প্রকাশ করার ইচ্ছা নেই।
• অন্যদের মতো হতে চাই না।
• নিজের মতো থাকতেই ভালো লাগে।
• অনেকেই প্রতিদিন পোস্ট করে।
• তারা তাদের অনুভূতি শেয়ার করে।
• আমি চুপচাপ থাকতে পছন্দ করি।
• আমার নীরবতাই আমার স্বাচ্ছন্দ্য।
• আমি পর্যবেক্ষক হয়ে থাকতে ভালোবাসি।
• লাইক বা কমেন্টের চিন্তা নেই।
• কেউ কী ভাবলো তা নিয়ে ভাবি না।
• আমার নিজের জগৎ আলাদা।
• আমি সেই জগতে থাকতে পছন্দ করি।
• ফেসবুক আমার জন্য শুধু একটি মাধ্যম।
• এটি আমার জীবনের কেন্দ্র নয়।
• আমি এটাকে সীমিতভাবে ব্যবহার করি।
• সময় নষ্ট করতে চাই না।
• ফেসবুকের অতিরিক্ত ব্যবহার আমার ভালো লাগে না।
• তাই নিজেকে সীমাবদ্ধ রাখি।


আমার বর্তমান যে একাউন্টটা রয়েছে নিচে স্ক্রিনশট দেওয়া আছে সেই একাউন্টে বর্তমানে এখনো ৭০ জন ফ্রেন্ড হয়নি আইডির বয়স ছয় বছর উপরে। ফেসবুকে আমার কাউকে এড করতে মন চায় না আমার ফ্যামিলি মেম্বার বলি বা বাইরের যেই যাকেই বলি কাউকে আমার ফেসবুকে এখন এড করতে মন চায় না। একমাত্র পূর্বে পরিচিত হয়ে থাকলে অথবা সরাসরি কারো সাথে পরিচিতি হলে তার এড করি তার অন্যতম কারণ হচ্ছে কারো পোস্ট যেন আমার ফেসবুক টাইমলাইনে না আসে এই জন্য আমি কাউকে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে রাখি না। আমি আপনাদের দেয়া শেয়ার পোস্ট পছন্দ করিনা। অনেকে আছে দৈনিক খাই-দাই কাম নাই অন্য মানুষের পেইজের পোস্ট তার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে যেটা আমার কাছে খুবই বিরক্তিকর এইজন্য তাকে এড করি না যদিও আমার লিস্টে এখনো অনেকে আছে যারা এই ধরনের কাজে অভ্যস্ত কিন্তু বিশ্বাস করবেন কিনা জানিনা তাদের একটা পোস্টও আমার সামনে এখন আর আসে না তার কারণ হচ্ছে আমি তাদের প্রোফাইলকে চিরতরে আমার টাইমলাইন থেকে আনফলো করে রাখছি যার জন্য তার পোস্ট আমার সামনে আর জীবনও আসবে না। 


যদিও অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিন্তু আমি কারো Request Accept করি না। আজকের তারিখ না বললেই নয় কারণ যেহেতু আমার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে পোস্টটা তো পোস্টের নিচেই তারিখ দেওয়া আছে । 

Facebook Account Link 🖇️ Click Here 

এখন আলোচ্য কথা হচ্ছে আমিতো এখন ফেসবুকে একটিভ আছি প্রতিদিন কিন্তু অন্য মানুষের টাইমলাইন দেখি ভিডিও দেখি কিন্তু আমি নিজে ফেসবুকে কখনোই স্টোরি পোস্ট করি না আমি শেষ ফেসবুকে পোস্ট করছিলাম ২০২২ সালে। বর্তমানে 2026 সাল চলে আজকের মত এখানে নিজের কথাগুলো লিখলাম সংক্ষিপ্ত আকারে। 

ভালো থাকবেন সবাই 

আল্লাহ্ হাফেজ 


Personal Email: Click here👉 Rnr Alamin 

LinkedIn: Click here👉 Rnr Alamin 


সর্বশেষ update করা হয়েছে 

9 July 2026, 11:56 pm

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post